এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ২১ নভেম্বর ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
ব্রেইন স্টোক করে পর্তুগালের অন্যতম সুন্দর শহর আলমাদা সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন পর্তুগাল প্রবাসী টগবগে যুবক জনাব রেজা আহমদ টিটু সাহেব। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে আজ ২১ নভেম্বর ২০২৩ইং রোজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১.৪০ মিনিটের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন পর্তুগাল প্রবাসী টগবগে এই যুবক জনাব রেজা আহমদ টিটু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব রেজা আহমদ টিটু সাহেবের আনুমানিক বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। ওনার এমন আকস্মিক মৃত্যুতে শোকে একেবারেই ভেঙে পড়েছেন ওনার পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব ও পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর নেতৃবৃন্দ।
জানা যায়- জনাব রেজা আহমদ টিটু সাহেবের গ্রামের বাড়ী কুমিল্লার দেবীদ্বার থানার ফুলতলী গ্রামে। পরিবারের উর্পাজনশীল মানুষটিকে হারিয়ে ওনার পরিবার-পরিজন যেন শোকে একেবারে স্তব্ধ হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব রেজা আহমদ টিটু সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।