যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হয়েছে পর্তুগীজদের “স্বাধীনতা পুনরুদ্ধার” দিবস !!!

এফটিভি প্রতিবেদন
তারিখঃ- ০১ ডিসেম্বর ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত।

বিস্তারিতঃ- যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ০১লা ডিসেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার পালিত হয়েছে পর্তুগীজদের অতি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত “স্বাধীনতা পুনরুদ্ধার” দিবসটি।

ইতিহাসের তথ্য মতে- ১৬৪০ সালে ০১ লা ডিসেম্বর স্পেনের কাছে হারিয়ে যাওয়া নিজেদের স্বাধীনতার জন্য এক ঝাঁক পর্তুগীজ তরুণ আন্দোলন সংগ্রামে স্বোচ্চার হয়ে উঠেন। পরে ধীরে ধীরে আন্দোলনটি পুরো পর্তুগাল জুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়। পরে ১৬৬৮ সালে স্পেন পর্তুগীজদের অপ্রতিরোধ্য আন্দোলন সংগ্রাম ও আন্তর্জাতিক চাপের মুখে টিকে থাকতে না পেরে পর্তুগালের স্বাধীনতাকে পুনরায় ফিরিয়ে দিতে বাধ্য হয়।

আর সেই থেকেই পর্তুগীজরা ০১লা ডিসেম্বর’কে তাদের “স্বাধীনতা পুনরুদ্ধার” দিবস হিসেবেই পালন করে আসছেন এবং সেই সাথে দিনটিকে সরকারী ছুটির দিন হিসেবেই ঘোষণা করা হয়। পর্তুগীজরা প্রতি বছর দিবসটিকে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়েই পালন করে আসছেন।

পর্তুগালের স্বাধীনতা পুনরুদ্ধার দিবস উপলক্ষে পর্তুগালের মাননীয় প্রধানমন্ত্রী ও মান্যবর রাষ্ট্রপতি পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন মতবিনিময় ও আলোচনা সভা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। যুগে যুগে অনেক দেশ ও জাতি তাদের নিজেদের ভুলের জন্য হারিয়েছেন মুক্ত চিন্তাশক্তি কিংবা স্বাধীনতা। কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে কেউ কেউ পুনরায় আবার তা ফিরে পেয়েছেন সত্য। আবার কেউ কেউ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বেচ্ছায় বেছে নিয়েছেন পরাধীনতা। নিজেদের স্বার্থের জন্য যারা স্বাধীনতা আর পরাধীনতার পার্থক্যটি ভুলে যান একটা সময় কিন্তু তাদেরকে দেশ ও জাতির কাছে অত্যন্ত গর্হিত ভাবে জবাবদিহি করতেই হয়, আর সেটা ১০০% নিশ্চিত-ই বলা যায়। জয় হোক স্বাধীনতার- জয় হোক মুক্তচিন্তা শক্তির।

মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *