এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ০২ মার্চ ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “স্বাধীনতা যুদ্ধে এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, অথচ আজ কোন কিছুতেই তাদের নাম উল্লেখ করা হয় না। ”
তিনি আরো বলেছেন যে- “আওয়ামী লীগ জনগণের সাথে পরিহাস করছে। এখন দাবি করা হচ্ছে, সবকিছু নাকি আওয়ামী লীগ করেছে। স্বাধীনতা যুদ্ধে এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, অথচ আজ তাদের কারোর নামই স্মরণ করা হয় না।”
জনাব ফখরুল আরো বলেছেন যে- ” মুক্তিযুদ্ধের রূপকার জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর অবদান, এমনকি মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী জনাব তাজউদ্দীন আহমেদের অবদানও স্মরণ করা হয় না। আজকে ভিন্ন দল করার জন্য স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম রব, ইশতেহার পাঠক শাজাহান সিরাজ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেও স্মরণ করা হয় না। বরং জিয়াউর রহমানকে একটা খলনায়ক হিসেবে প্রচার করা হচ্ছে। এসব কিন্তু দেশ ও জাতি কখনোই মেনে নেবে না। দেশ ও জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চায়।”
০২ মার্চ ২০২৩ইং রোজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।