এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ০৫ মার্চ ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত
আজ ০৫ মার্চ ২০২৩ইং রোজ রোববার আনুমানিক বেলা ২.৩০ মিনিটের সময় লাগা কক্সবাজারের উখিয়া বালুখালীতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।উল্লেখ্য যে- “ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ২২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
রোববার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর আগে দুপুর আনুমানিক ২.৩০ মিনিটের দিকে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় । পরে পাশের ১০ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান দেশের গণমাধ্যমকে জানান যে- “১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার সাথে সাথে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম, পরে কক্সবাজার শহর রামু টেকনাফে অবস্থিত ফায়ার সার্ভিসের আরো ১০টি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়। এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে বলা যায়। “