ভারতকে বড় ব্যবধানে হারিয়ে এবারের আইসিসি বিশ্বকাপ জিতে নিলো অস্ট্রেলিয়া !!!

এফটিভি স্পোর্টস ডেস্কঃ-
তারিখ:- ১৯ নভেম্বর ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত।

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে এবারের অর্থাৎ ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আইসিসির ষষ্ঠ শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ানরা।

উল্লেখ্য যে- রোববার ভারতের আহমেদাবাদে আইসিসি বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচে ভারতের দেয়া ২৪১ রানের লক্ষ্য মাত্র ৪৩ ওভারেই টপকে ফেলে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতের বোলাররা। আর সে জন্য মাত্র ৪৩ ওভারেই ভারতের দেয়া ২৪১ রানের টার্গেটকে মোকাবেলা করে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যার ফলশ্রুতিতে অস্ট্রেলিয়া ষষ্ঠ বারের মতো আইসিসির বিশ্বকাপ জয়লাভ করে চ্যাম্পিয়নশীপ কাপটি নিজেদের করে নেয়। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *