এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২৭ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবি:- ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
উল্লেখ্য যে- সোমবার রাত সোয়া ৭টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি সভানেত্রী রাত সোয়া ৮টায় তার বাসায় ফেরেন।এর আগে বিকাল সোয়া ৪টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান।
দীর্ঘ দুই ঘণ্টা সেখানে বিভিন্ন পরীক্ষা শেষ করে বিএনপি সভানেত্রী বাসায় পৌঁছান। বিএনপি সভানেত্রীর ব্যক্তিগত চিকিৎসক জনাব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ম্যাডাম গিয়েছিলেন। সেখানে বিভিন্ন ধরনের যেসব পরীক্ষা করা দরকার, সেগুলো করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট কাল নাগাদ পাওয়া যেতে পারে। তারপরে চিকিৎসকরা বসে পরবর্তীকালে ম্যাডামের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”