এফটিভি ডেস্কঃ-
ছবিঃ- সংগৃহীত
গত ১৩ মার্চ ২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশ টাইম রাত আনুমানিক ১০.৩০ মিনিটের সময় রাজধানীর ঢাকার তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। উল্লেখ্য যে- ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা জনাব আনোয়ারুল ইসলাম দোলন দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে- “ঢাকার তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে অনেক টিনশেডের ঘর পুড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি এবং এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারেও তাৎক্ষণিক কোনো তথ্যও দিতে পারছি না।”