গায়েবি মামলা এ সরকারের রাজনৈতিকহীন অস্ত্র: জনাব রিজভী

এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ১০ মে ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী বলেছেন যে- “আবারো ভোটারবিহীন নির্বাচনের ফন্দি-ফিকির করছেন সরকার।”

তিনি আরো বলেছেন যে- “অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি এক উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আবারো নিঃশব্দ আতঙ্কের পরিবেশে ভোটারবিহীন নির্বাচনের ফন্দি-ফিকির করছেন প্রধানমন্ত্রী।”

জনাব রিজভী আরো বলেছেন যে- “গায়েবি মামলা এ সরকারের রাজনৈতিকহীন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিএনপির মৃত নেতা, অসুস্থ নেতা এবং বিদেশে অবস্থান করছেন এমন নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দিয়ে দেশে-বিদেশে তামাশার পাত্রে পরিণত হয়েছে আওয়ামী সরকার। আর দেশের জনগণ খুব শীঘ্রই এর সঠিক প্রতিদান দিবেন এ সরকারকে। খুব শীঘ্রই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ।”

১০ মে ২০২৩ইং রোজ বুধবার রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন জনাব রিজভী এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *