পর্তুগালের গুরুত্বপূর্ণ কভিলা শহরে বাংলাদেশী টগবগে এক যুবকের আত্মহত্যা !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ১৭ মে ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ সংগৃহীত।

অদ্য ১৬ মে ২০২৩ইং রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ ‘কভিলা’ শহরে আত্মহত্যা করেছেন জনাব সাজু আহমেদ নামের এক টগবগে যুবক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। জনাব সাজু আহমেদের আনুমানিক বয়স হয়েছিল ২৫ বছর।

জনাব সাজু আহমেদের গ্রামের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। ওনার আত্মহত্যার খবরে এরই মধ্যে ওনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়- স্বজন ও বন্ধু-বান্ধব-সহ সবাই শোকে একেবারেই ভেঙে পড়েছেন।

জনাব সাজু আহমেদের রুমমেট ও পরিচিতজনদের সাথে ফোনালাপে জানা যায় যে- “জনাব সাজু আহমেদ আগে গ্রীসে থাকতেন। পর্তুগালে আসার বেশী দিন হয়নি। এরই মধ্যে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। আর এরই ধারাবাহিকতায় আজ রাতেই তিনি আত্মহত্যা করেন।”

আত্মহত্যাই কিন্তু জীবনের সব সমস্যার সমাধান হতে পারে না। জনাব সাজু আহমেদের এমন আকস্মিক মৃত্যু অর্থাৎ আত্মহত্যায় তিনি আর থাকবেন না পৃথিবীতে সত্য কিন্তু যে কালো দাগ তিনি রেখে গেলেন পৃথিবীতে তা যুগ যুগ ধরে বয়ে বেড়াতে হবে ওনার বাবা-মা ও পরিবার-পরিজনকে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান-বুদ্ধি দান করেন এবং ওনার নিজগুণে যেন জনাব সাজু আহমেদকেও ক্ষমা করে দেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *