এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২২ মে ২০২৩ইং রোজ সোমবার।
ছবিঃ সংগৃহীত
আজ ২২ মে ২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশ দূতাবাস অব লিসবনের পক্ষ থেকে লিসবনের বাহিরে দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্প পরিচালনার বিষয়ে এক নোটিশ প্রকাশ করা হয়েছে। উক্ত নোটিশে বলা হয়েছে যে- “আগামী ২৭ ও ২৮ মে ২০২৩ইং যথাক্রমে আগামী শনি ও রোববার Algarve(আলগ্রাভ) এর Portiamo(পরতিমো) এবং Albufeira(আলবোফেইরা) তে নোটিশে উল্লেখিত দিন-ক্ষণ ও তারিখে অস্থায়ী কন্সুলার ক্যাম্প বসিয়ে দূতাবাসের সেবা প্রদান করা হবে।
দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষর সম্বলিত ঐ নোটিশে আরো বলা হয়েছে যে- “দূতাবাসের সেবা গ্রহণের জন্য উক্ত এরিয়ায় বসবাসরত সকল বাংলাদেশীরা যেন অবশ্যই নোটিশে উল্লেখিত দিন-ক্ষণ ও তারিখে দূতাবাসের উক্ত এরিয়া গুলোতে পরিচালিত অস্থায়ী ক্যাম্পে এসে যোগাযোগ করেন।”