এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ৩০ মে ২০২৩ইং রোজ মঙ্গলবার
ছবিঃ- সংগৃহীত
আজ ৩০ মে ২০২৩ইং রোজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও বর্হিবিশ্বে ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম ও বীর শ্রেষ্ঠ, বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর সন্তান, “ব্যক্তির চেয়ে দল বড়-আর দলের চেয়ে দেশ বড়”- নীতির আবিষ্কারক, বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় রাজনৈতিক দল “বিএনপির” প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমানের।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির গুলশান ও নয়াপল্টন কার্যালয়-সহ পুরো দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও লন্ডন, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পুরো ইউরোপ, পুরো মধ্যপ্রাচ্য সহ বর্হিবিশ্বের প্রতিটি দেশে দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয় এবং ওনার আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।
“কৃর্তিমানের মানের মৃত্যু নেই”- কথাটির বাস্তব রূপ যেন জাতির শ্রেষ্ঠ এই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বাংলাদেশ-সহ পুরো বিশ্ববাসী। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।