পর্তুগাল প্রবাসী রফিকুল ইসলামের মৃত্যু !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ২৪ জুলাই ২০২৩ইং রোজ সোমবার।
ছবিঃ- সংগৃহীত।

নিজ পরিবার-পরিজন, স্ত্রী-সন্তান এবং পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সবাইকে কাঁদিয়ে আজ ২৪ জুলাই ২০২৩ইং রোজ সোমবার পর্তুগাল টাইম সকাল আনুমানিক ৯.৩৫ মিনিটের সময় হার্ট এট্যাকে না ফেরার দেশ চলে গেলেন পর্তুগাল প্রবাসী জনাব রফিকুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জানা যায় – মৃত্যুকালে জনাব রফিকুল ইসলাম সাহেবের বয়স হয়ে ছিল ৪৬ বছর। বর্তমানে ওনার মরদেহ পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সেতুবাল শহরের একটি হাসপাতালের মর্গে রয়েছে। জনাব রফিকুল ইসলাম সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সবাই।

জনাব রফিকুল ইসলাম সাহেবের গ্রামের বাড়ী ঢাকার যাত্রাবাড়ীতে। পরিবারের একমাত্র উর্পাজনক্রম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জনাব রফিকুল ইসলাম সাহেবের স্ত্রী- সন্তান-সহ পরিবারের সবাই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব রফিকুল ইসলাম সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *