পর্তুগালের মিলফন্তেসে বাংলাদেশী যুবক আমিনুলের ইন্তেকাল !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ৩০ অক্টোবর ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত।

ব্রেনস্ট্রোক করে গত বেশ কিছুদিন যাবত পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শহর ভিলা নোভা মিলফন্তেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশী টগবগে যুবক জনাব আমিনুল ইসলাম। অসুখের সাথে যুদ্ধ করে অবশেষে আজ ৩০ অক্টোবর ২০২৩ইং রোজ সোমবার দুপুর আনুমানিক ১.৩৫ মিনিটের সময় না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশী টগবগে এই যুবক জনাব আমিনুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জানা যায়- মৃত্যুকালে জনাব আমিনুল ইসলামের আনুমানিক বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ওনার গ্রামের বাড়ী বাংলাদেশের কুমিল্লা জেলার লাঙ্গল কোট থানার বেলতা গ্রামে।

জনাব আমিনুল ইসলামের এমন আকস্মিক মৃত্যুতে শোকে একেবারেই ভেঙে পড়েছেন ওনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা।

এদিকে, পরিবারের উর্পাজনশীল সন্তানকে হারিয়ে বাবা-মাও শোকে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন বলা যায়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব আমিনুল ইসলামকে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *