এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ০২ মার্চ ২০২৩ইং
ছবি:- সংগৃহীত
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার/সিইসি জনাব কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে- “দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি, আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনারা নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী ভারসাম্যতা নিয়ে আসুন।”
তিনি আরো বলেছেন যে- “আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, সেটা নিরসন করার চেষ্টা করুন। কারণ, নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না।”
জনাব আউয়াল আরো বলেছেন যে- “আমরা বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলবো- আপনারা যেকোনো প্রকারেই হোক, নির্বাচনে অংশগ্রহণ করুন।”
০২ মার্চ ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ভোটার দিবসের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জনাব কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।