গাজীপুর পুলিশের হাতে গ্রেফতার হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি !!!

এফটিভি ডেস্কঃ-
ছবিঃ- সংগৃহীত

আজ ১৮ মার্চ ২০২৩ইং রোজ শনিবার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দুটি মামলাতেই জামিন দিয়েছে গাজীপুর আদালত। শনিবার রাতে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। তার আগে শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের গণমাধ্যমকে বলেছেন যে- “জমি সংক্রান্ত ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার পুলিশ বিভাগ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, আক্রমাত্মক, মানহানিকর বক্তব্য দিয়েছেন।”

জনাব নজরুল ইসলাম আরো বলেছেন যে- “একজন চলচ্চিত্র শিল্পীর কাছে থেকে এমন বক্তব্য আশা করি না। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পুলিশের কাছে আসেননি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *