এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২০ মার্চ ২০২৩ইং রোজ সোমবার।
ছবিঃ- সংগৃহীত
আজ ২০ মার্চ ২০২৩ইং রোজ সোমবার পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ শহর বেজাতে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে দেয়াল ভেঙ্গে দূর্ঘটনার শিকার হয়ে দু’জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
নিহত দু’জনের মধ্যে একজন হলেন সিলেটের মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাসিন্দা জনাব শাহীন আহমেদ(৪৭) এবং অপরজন হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা জনাব সুহেদ আহমেদ (৩৩)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতদের বন্ধু-বান্ধবদের সাথে কথা বলে জানা যায় যে- প্রতিদিনের মতো আজ সোমবারও জনাব শাহীন আহমেদ ও জনাব সুহেদ আহমেদ গিয়েছিলেন বেজা শহরে পুরনো একটি বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজে। কাজের ফাঁকে হঠাৎ করে বিল্ডিংয়ের একটি পুরনো দেয়াল ভেঙে পড়ে তাদের উপর।
ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই খবর পেয়ে উদ্ধার কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে এবং দ্রুতই উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু উদ্ধার কাজ সমাপ্তের আরো আগেই মৃত্যের কোলে ঢলে পড়েন জনাব শাহীন আহমেদ ও জনাব সুহেদ আহমেদ।
জনাব শাহীন আহমেদ ও জনাব সুহেদ আহমেদের এমন আকস্মিক মৃত্যুতে বাংলাদেশে ওনাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব , আত্মীয়-স্বজন ও পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব শাহীন আহমেদ ও জনাব সুহেদ আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।