এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২৬ মার্চ ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ শুভ বার্তা
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আজ আয়োজিত হচ্ছে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের।
পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত রুয়াদা বেনফরমসো’র “টেস্ট অব লিসবন” রেষ্টুরেন্টে বিকেল ৬.০০ ঘটিকার সময় শুরু হবে পর্তুগাল বিএনপি কর্তৃক মহান স্বাধীনতা দিবসের এই আলোচনা সভা। আলোচনা সভা শেষে দলের পক্ষ থেকে থাকবে এক ইফতার ও দোয়া মাহফিলও।
পর্তুগাল বিএনপির পক্ষ থেকে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দদের বিশ্বাস – পর্তুগাল বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতা-কর্মী, সমর্থক ও সর্বসাধারণের সরব ও আন্তরিক উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবসে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলকে সবাই সাফল্য মন্ডিত করে তুলবেন।