এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ২৮ মার্চ ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
আজ ২৮ মার্চ ২০২৩ইং রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় “সাঁও জো হাসপাতালে” ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল হয়েছে পর্তুগাল প্রবাসী, সিলেটের সদর উপজেলার মোগলাবাজার ইউপির মোহাম্মদপুর নিবাসী, অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব এবং সর্বজন সুপ্রিয় টগবগে যুবক জনাব রাজু আহমেদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব রাজু আহমেদের বয়স হয়ে ছিল আনুমানিক মাত্র ৩৫ বছর। জনাব রাজু আহমেদের এমন আকস্মিক মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী-সহ পর্তুগালের পুরো বাংলাদেশী কমিউনিটি।
জনাব রাজু আহমেদের বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সাথে কথা বলে জানা যায় যে- “দীর্ঘদিন যাবত তিনি অল্প কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তিনি হঠাৎ করে মাথা ব্যাথা জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে লিসবনের স্থানীয় “সাঁও জো হাসপাতালে” ভর্তি হোন। পরে ডাক্তারেরা বিভিন্ন শারীরিক চেকআপ করে জানান যে জনাব রাজু আহমেদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ওনার ইন্তেকাল হয়েছে।
বুকের মানিক ও পরিবারের উর্পাজনশীল পর্তুগাল প্রবাসী সন্তান জনাব রাজু আহমেদকে হারিয়ে ওনার বাবা-মা ও পরিবার-পরিজন একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব রাজু আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।