এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২৮ মার্চ ২০২৩ইং রোজ সোমবার।
ছবিঃ শুভ বার্তা
গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত হয় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের। পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত রুয়াদা বেনফরমসো’র “টেস্ট অব লিসবন” রেষ্টুরেন্টে বিকেল ৬.০০ ঘটিকার সময় শুরু হয় এই আলোচনা সভাটি।
পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক এবং প্রচার সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মুকিতুর রহমান চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সহ-সভাপতি জনাব কাজী ইমদাদ, পর্তুগাল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আজমল হোসাইন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব মোঃ মহিন উদ্দিন, জনাব মোঃ সাহাব উদ্দিন, জনাব এমদাদুর রহমান স্বপন এবং পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়া-সহ পর্তুগাল বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতা-কর্মী ও সমর্থকেরা।
এছাড়াও পর্তুগাল বিএনপির উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিআরসিআই পিটি এর সভাপতি জনাব আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি জনাব মোশারফ হোসাইন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন পর্তুগাল বিএনপি নেতা জনাব আনোয়ার হোসাই শিহাব। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন।
জনাব আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ্ বলেছেন যে- “পর্তুগালে আমরা সবাই সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই। বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে জনাব মুকিতুর রহমান চৌধুরী সেলিম বলেছেন যে- “সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র ও ভোটাধিকারকে ফিরিয়ে নিয়ে আসতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে। “