গণতন্ত্রের প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: মির্জা ফখরুল

  • এফটিভি ডেস্কঃ-
    তারিখ:- ৩১ মার্চ ২০২৩ইং ২০২৩ইং
    ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসতে হলে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ আন্দোলন।

তিনি আরো বলেছেন যে- “বিএনপি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনের কিন্তু কোনো বিকল্প নেই।”

জনাব ফখরুল আরো বলেছেন যে- “আমরা সংগ্রাম করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এমন একটি সরকার আমাদের ওপর চেপে বসেছে, যে সরকার মানুষের মর্যাদা দিতে জানে না। কিন্তু দেশের মানুষ এবার তাদের মান-মর্যাদা ও ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসতে সোচ্চার হয়ে উঠেছেন। এবার দেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া সকল অধিকারকে ফিরিয়ে নিয়ে আসবেন-ই আসবেন।”

৩১ মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার রাজধানীর মিরপুর পল্লবী থানা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *