সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে: ড. হাছান মাহমুদ

এফটিভি ডেস্কঃ-
ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ড. হাছান মাহমুদ বলেছেন যে- “দেশের গণমাধ্যম স্বাধীন আছে তবে অপসাংবাদিকতা কেউ সমর্থন করে না এবং করবেও না।”

তিনি আরো বলেছেন যে- “বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলার পর কিছু বড় পত্রিকায় ব্যানার হেডিং দিয়েছিল ‘পদ্মা সেতু আর হচ্ছে না’। কিন্তু বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে নিজেদের টাকায়।”

জনাব হাছান মাহমুদ আরো বলেছেন যে- “সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশের সাংবাদিক বন্ধুদের সতর্ক থাকতে হবে। কেননা দেশকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যম ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানুষকে সঠিক তথ্য পেতে এবং সঠিক চিন্তা করার ক্ষেত্রে সহায়তা করে এবং একইসাথে মানুষকে বিশ্বপরিস্থিতিও জানাতে সহায়তা করে থাকে। আর তাই সর্বাবস্থায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশের সাংবাদিকদের আরো সতর্কতা অবলম্বন করা উচিত।”

৩১ মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার ড. হাছান মাহমুদ দেশের গণমাধ্যমকে এসব কথা বলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *