এবার বাংলাদেশে ফিতরার হার সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৬৪০ টাকা নির্ধারণ !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ০২ এপ্রিল ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

 

বাংলাদেশে এ বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য ফিতরার হার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৬৪০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়ে ছিল।

উল্লেখ্য যে- ০২ এপ্রিল ২০২৩ ইং রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠকে ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা’র এ হার নির্ধারণ করা হয়।

উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জনাব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *