ইফতার মাহফিল থেকে১৪ জন জামায়াত নেতাকে তুলে নিয়ে যাবার অভিযোগ !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ০৭ এপ্রিল ২০২৩ইং রোজ শুক্রবার।
ছবিঃ- সংগৃহীত

আজ ০৭ এপ্রিল ২০২৩ইং রোজ শুক্রবার ঢাকায় ইফতার মাহফিল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ডিবি পুলিশ পরিচয়দানকারী সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য যে- শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিকের ডি ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির ২ তালা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *