এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ০৮ এপ্রিল ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “ঢাকার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে মর্মাহত করেছে।”
তিনি আরো বলেছেন যে- “রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ চিরাচরিত ভঙ্গিতে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাজনীতি করছে। যা একদমই অনুচিত।”
জনাব ওবায়দুল কাদের আরো বলেছেন যে- “বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা সারা দেশের মানুষকে মর্মাহত করেছে। নির্দয় আগুনের লেলিহান শিখা ব্যবসায়ী ও কর্মচারীদের আগামীর সুসজ্জিত স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করেছে। স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। আমরা চাইবো এ বিষয়ে কোন অপরাজনীতির চেষ্টা না করে দল মত সবাইকে বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাহায্যার্থে এগিয়ে আসা উচিত। ”
০৭ এপ্রিল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেন। উল্লেখ্য যে- বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বিষয়ে দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই জনাব ওবায়দুল কাদের এই বিবৃতি প্রদান করেন।