জনাব মামুনুল হক নাশকতার ৫ মামলায় জামিন পেয়েছেন !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ০৩ মে ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব জনাব মামুনুল হক ৫ মামলা থেকে জামিন পেয়েছেন। উল্লেখ্য যে- রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা নাশকতার পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব জনাব মামুনুল হক।

আজ ০৩ মে ২০২৩ইং রোজ বুধবার বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

জনাব মামনুল হকের আইনজীবী অ্যাডভোকেট জনাব হেলাল উদ্দিন মোল্লা দেশের গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *