এফটিভি ডেস্কঃ-
ছবিঃ- সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- ” বর্তমান সরকার বেপরোয়া গতিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করছেন।”
তিনি আরো বলেছেন যে- “বর্তমান এই কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও মিথ্যা মামলা দায়েরের হিড়িক এখন আরো তীব্র আকার ধারণ করেছে।”
জনাব ফখরুল আরো বলেছেন যে- “বেপরোয়া গতিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের মাত্রা দেখলে মনে হয়-মহাভোট জালিয়াতির সরকার যেন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর ক্ষমতা অর্পণ করেছে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। কিন্তু এই সরকারকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই- এভাবে আর পার পাওয়া যাবে না। এবার দেশের জনগণই তার উচিত জবাব দেবেন।”
২৯ এপ্রিল ২০২৩ইং রোজ শনিবার বিএনপির নেতা-কর্মীদের উপর বর্তমান সরকারের মিথ্যা ও বানোয়াট মামলা প্রদানের প্রতিবাদে দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।