বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২৯ এপ্রিল ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত

আজ ২৯ এপ্রিল ২০২৩ইং রোজ শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপির মাননীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে বিএনপি সভানেত্রীর প্রেস উইং কর্মকর্তা জনাব শামসুদ্দিন দিদার দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে- “বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার কিছু স্বাস্থ্যগত পরীক্ষা রয়েছে। সেজন্যই ওনাকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য যে- শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া। এর আগে শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে এভার কেয়ার হাসপাতালের উদ্দ্যেশে রওনা হন সাবেক এই প্রধানমন্ত্রী।

গত বছর ২২ আগস্ট সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে চেকআপের জন্য গিয়েছিলেন তিনি। তারপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *