এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ১৩ এপ্রিল ২০২৩ইং
ছবিঃ- ফাইল ছবি।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ তথা মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ তথা সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবারের বৈশাখ হবে আমাদের জন্য বিপুল প্রেরণাদায়ী।”
তিনি আরো বলেছেন যে- “পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব-অঙ্গীকারে।”
মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই।”
১৪ এপ্রিল ২০২৩ইং রোজ শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য যে- বাণীর শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন- “প্রথমেই আপনাদের সবাইকে জানাই- শুভ নববর্ষ ১৪৩০ বাংলা। “