অবশেষে নবাবপুরের অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ১৩ এপ্রিল ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

আজ ১৩ এপ্রিল ২০২৩ইং রোজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার নবাবপুরে ফের আরো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর প্রাণ-পণ চেষ্টার পর নবাবপুরের সুরিটোলার একটি টিনশেড গোডাউনে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য যে- ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের লোকজন।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার জনাব রাফি আল ফারুক দেশের গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে- “নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরো ৪টি ইউনিট পাঠানো হয়। তারপরও আগুন নিয়ন্ত্রণে না আসাতে শেষে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সেনাবাহিনীও যোগ দেন আমাদের সাথে। পরে সবার ঐক্যবদ্ধ চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *