ইমরান খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর: ডেইলি জং

এফটিভি আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখ: ১১ মে ২০২৩ইং
ছবিঃ ফাইল ছবি

পাকিস্তানের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান জনাব ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ পুলিশ লাইনসের অ্যাকাউন্টেবিলিটি আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য যে- ১০ মে ২০২৩ইং রোজ বুধবার বিকেলে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ডেইলি জং এর প্রতিবেদনে বলা হয়েছে যে- “ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অর্থাৎ এনএবি এর পক্ষ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার ইমরান খানের ১৪ দিনের শারীরিক রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে অ্যাকাউন্টেবিলিটি আদালতের অতিরিক্ত দায়রা জজ জনাব বশির আহমেদ আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

ডেইলি জং এর প্রতিবেদনে আরো বলা হয়েছে যে- “আদালত ইমরান খানকে এনএবির হেফাজতে পাঠিয়েছে। একইসাথে আগামী ১৭ মে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে- তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই প্রধান জনাব ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী। তাকে গ্রেফতারের পরপরই পাকিস্তানজুড়ে শুরু হয় বিক্ষোভ। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষ ঘটে। এতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *