এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ২৭ মে ২০২৩ ইং রোজ শনিবার।
ছবিঃ সংগৃহীত।
দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগে অবশেষে আজ ২৭ মে ২০২৩ইং রোজ শনিবার পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছে মাত্র ১৮ বছর বয়সী উদিয়মান তরুণ জনাব শাহরিয়ার শাহীন রুহান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব শাহরিয়ার শাহীন রুহানের বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। জনাব রুহানের এমন অকাল মৃত্যুতে ওনার আব্বু ও পর্তুগাল প্রবাসী জনাব শাহীন আহমেদ-সহ রুহানের আম্মু, ভাই-বোন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব সহ সবাই শোকে একেবারেই ভেঙে পড়েছেন।
জানা যায় -জনাব রুহানের গ্রামের বাড়ী সিলেটের বড়লেখা উপজেলার গাজিটেকার ইউপি-তে। দীর্ঘদিন যাবত জনাব রুহান দুরারোগ্য ক্যান্সারে ভোগছেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে আজ শনিবার পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে।
বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন জনাব রুহানের আব্বু-আম্মু, ভাই-বোন-সহ পরিবারের সবাই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব রুহানকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।