এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ৩০ মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার।
ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগে অবশেষে গত ২৭ মে ২০২৩ইং রোজ শনিবার পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছে মাত্র ১৮ বছর বয়সী উদিয়মান তরুণ জনাব শাহরিয়ার শাহীন রুহান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব শাহরিয়ার শাহীন রুহানের বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। জনাব রুহানের এমন অকাল মৃত্যুতে ওনার আব্বু ও পর্তুগাল প্রবাসী জনাব শাহীন আহমেদ-সহ রুহানের আম্মু, ভাই-বোন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব সহ সবাই শোকে একেবারেই ভেঙে পড়েছেন। জানা যায় -জনাব রুহানের গ্রামের বাড়ী সিলেটের বড়লেখা উপজেলার গাজিটেকার ইউপি-তে। দীর্ঘদিন যাবত জনাব রুহান দুরারোগ্য ক্যান্সারে ভোগছিলেন।
আগামীকাল ৩০ মে ২০২৩ইং রোজ মঙ্গলবার বাদ জোহর অর্থাৎ আনুমানিক ২.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের সেন্ট্রাল/CENTRAL MOSQUE মসজিদে -(Rua Mesquita 2, 1070-238 Lisboa) -তে জনাব শাহরিয়ার শাহীন রুহানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এরপর সবকিছু ঠিক থাকলে আগামী ০১লা জুন ২০২৩ইং রোজ বৃহস্পতিবার জনাব শাহরিয়ার শাহীন রুহানের মৃতদেহ বাংলাদেশে ওনার নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব রুহানকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।