অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের’ জুন-ডিসেম্বর ২০২২ সেশনের ফাইনাল পরীক্ষা সমাপ্ত !!!

  1. এফটিভি ডেস্কঃ-
    তারিখঃ- ০৩ জুন ২০২৩ইং
    ছবিঃ এফটিভি

    গত ০২রা জুন ২০২৩ইং রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কানাইঘাট “যুব উন্নয়ন কম্পিউটার এন্ড শর্টহ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্র, কানাইঘাট শাখা-১৭১ এর অধীনে পরিচালিত গাছবাড়ী ‘অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের’ জুন-ডিসেম্বর ২০২২ সেশনের কম্পিউটার অফিস কোর্সের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

    ০২ জুন শুক্রবার গাছবাড়ী আইডিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আগ্রহী ও উৎফুল্ল সকল শিক্ষার্থীরা স্ব-ইচ্ছায় পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    এ বিষয়ে গাছবাড়ী ‘অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের’ পক্ষ থেকে দৈনিক শুভ বার্তাকে জানানো হয়েছে যে- ” গত ০২ জুন শুক্রবার জুন-ডিসেম্বর-২২ সেশনের সকল অফিস কোর্সের শিক্ষার্থীদের চূড়ান্ত অর্থাৎ ফাইনাল পরীক্ষা ছিল। শিক্ষার্থীদের সবাই ভালো ভাবেই কোর্সটি সমাপ্ত করে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা খুবই আশাবাদী- শীঘ্রই শিক্ষার্থীরা তাদের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণের সাটিফিকেট হাতে পেয়ে বাস্তব জীবনে কাজে লেগে যেতে পারবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনে স্বক্ষম হতে পারবে বলে আমাদের বিশ্বাস ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *