পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন !!!

এফটিভি প্রতিবেদন:-
মোঃ সাহাব উদ্দিন
তারিখঃ- ১৭ জুন ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সম্মানীত দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের মতামত ও পরামর্শের ভিত্তিতেই গত ০৫ জুন ২০২৩ইং রোজ সোমবার পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের জন্য নতুন পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয়েছে।

 

উল্লেখ্য যে- গত ০৫ জুন সোমবার পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব এবং নতুন কমিটি গঠন বিষয়ে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের মাত্র সাবেক হওয়া সভাপতি জনাব ফরিদ আহমেদ পাটোয়ারী। উক্ত সভায় সবার সর্বসম্মতি ক্রমেই ২০২৩-২৪ সালের জন্য ১৮ সদস্য বিশিষ্ট নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

উক্ত কার্যনির্বাহী কমিটির সভায় সবার সর্বসম্মতি ক্রমেই ২০২৩-২৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ রাসেল আহাম্মেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব শহীদ আহমদ প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব শাহ মোহাম্মদ তারভীর।

এছাড়াও প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটির প্রথম সারির সদস্য হিসেবে থাকছেন জনাব ফরিদ আহমেদ পাটোয়ারী ও জনাব রনি মোহাম্মদ এবং উপদেষ্টা হিসেবে থাকছেন ইউকে প্রবাসী জনাব বেলাল আহমেদ।

এছাড়াও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের জন্য নবগঠিত কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব এফ আই রনি ও জনাব আনোয়ার এইচ খান ফাহিম। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব জাহিদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মনির হোসেন, জনাব মোঃ এনামুল হক ও জনাব মো. আবু সাঈদ।

 

এবং সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব সমীর দেবনাথ, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মহি উদ্দিন, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহজাহান এবং ২০২৩-২৪ সালের জন্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মো. হাসান কোরাইশী। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন জনাব শওকত ও জনাব রাহীব ফয়সাল।

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ দেশ পর্তুগালে বসবাসরত বাংলাদেশী লেখক ও সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের জন্য গঠিত পূর্ণাঙ্গ এই কার্যকরী কমিটি ভবিষ্যতে প্রেসক্লাবকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করেছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *