পর্তুগালের সান্তারাইমে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশীর মৃত্যু !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ০৯ জুলাই ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত।

গতকাল ০৮ জুলাই ২০২৩ইং রোজ শনিবার পর্তুগালের সান্তারাইম/Santarem জেলার ইনট্রোকামেন্তো/Entroncamento শহরে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশী টগবগে যুবকের ইন্তেকাল হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

নিহত দুজনের একজন হচ্ছেন- জনাব শাহিনুর রহমান (২৭) গ্রাম দক্ষিণ বালুখন্ড, ইউনিয়ন শোল্লা, উপজেলা নবাবগঞ্জ, জেলা ঢাকা এবং অপরজন হচ্ছেন- জনাব ইব্রাহীম আখন্দ (৩৫), গ্রাম-বদরপাশা, উপজেলা- রাজৈর, এবং জেলা- মাদারীপুর। জনাব শাহিনুর রহমান ও জনাব ইব্রাহীম আখন্দের এমন আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির মানুষেরা এবং ওনাদের আপনজনেরা।

জানা যায় প্রতিদিনের মতো কাজ শেষ করে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন জনাব শাহিনুর রহমান ও জনাব ইব্রাহীম আখন্দ। পরে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুজন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন জনাব শাহিনুর রহমান ও জনাব ইব্রাহীম আখন্দ দুজনকেই যেন জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *