এফটিভি প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ এফটিভি
বাংলাদেশ এবং পুরো বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ দেশ পর্তুগালেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ দূতাবাস অব লিসবনের’ পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠান সমূহের।
মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে লিসবনের শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাস অব লিসবনের মান্যবর রাষ্ট্রদূত, দূতাবাসের সম্মানীত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আমন্ত্রীত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায়-সমিতির ব্যক্তিবর্গ ও সর্ব-সাধারণের সরব উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মান জানানো হয়েছে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের সম্মানার্থে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর স্বাগতিক বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস অব লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান মহোদয় এবং অনুষ্ঠানে আমন্ত্রীত অন্যান্য সকল বিশেষ অতিথিবৃন্দ।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লিসবনের পাশাপাশি পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তো, ভেজা, এবোরা-সহ পর্তুগালের সবগুলো ছোট-বড় শহরেও পালিত হয়েছে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।