দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার।
ছবি:- সংগৃহীত

আজ ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকাল আনুমানিক ৯.০০টার দিকে কেপটাউন শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। নিহতদের সবার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।

জানা যায় যে- শুক্রবার স্থানীয় সময় সকাল ৯.০০টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঁঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো: মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দক্ষিণ চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।

উক্ত সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- দাগনভূঞা উপজেলার আনিসুল হক ও ঢাকার নাহিদ। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা নাহিদা আক্তার তানিয়া দেশের গণমাধ্যমকে ২ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান। আর ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন পাটোয়ারী একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশের গণমাধ্যমকে মুঠোফোনে নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ জানিয়েছেন যে- “শুক্রবার আনুমানিক সকাল ৯.০০টার দিকে আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশীকে এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে কেপটাউনের বাফেলো নামক জায়গায় মালবোঝাই এক লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সাথে সাথে দুমড়ে-মুচড়ে যায় তাদের গাড়ি। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *