রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বনাম স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ১১ মার্চ ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

আজ ১১ মার্চ ২০২৩ইং রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৭.১৫ মিনিটের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য যে- বাংলাদেশ সময় শনিবার রাত ১০টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এ সংঘর্ষে আনুমানিক ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে জানা যায় যে- “বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে আসনে বসাকে কেন্দ্র করে তার সাথে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের কথা কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে রিপনের সাথে ওই শিক্ষার্থীর আবার বাগবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সাথে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির হয়। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *