বাবা-মা-ভাই সব হারিয়েছি: প্রধানমন্ত্রী

এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ১২ মার্চ ২০২৩ইং
ছবিঃ- ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “আমার নিজের জন্য আর চাওয়া-পাওয়ার কিছু নেই। বাবা-মা-ভাই সব হারিয়েছি। ১৯৮১ সালে যেদিন বাংলাদেশে পূণরায় ফিরে এসেছিলাম সেদিনও আমি এটা জানতাম না যে কোথায় থাকবো, কি খাবো কিংবা কিভাবে চলবো।”

তিনি আরো বলেছেন যে- “শুধু একটা জিনিস চিন্তা করেছি এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন। কাজেই এদেশের মানুষের ভাগ্য গড়ে তাদের দারিদ্রের হাত থেকে মুক্তি দিতে হবে। গৃহহীণ মানুষকে ঘর দিতে হবে, তাদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানুষকে উন্নত জীবন দেয়ার মাধ্যমে স্বাধীনতার সুফল দেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে – “এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এই স্বাধীনতাকে কোনোমতে ব্যর্থ হতে দেয়া যায় না। দুর্ভাগ্যের বিষয় আমাদের যারা তথাকথিত বিরোধী দল আছে, তারা মিথ্যা বলে এই স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায়। ইনশাল্লাহ, তারা কখনোই তা করতে পারবে না।”

১১ মার্চ ২০২৩ইং রোজ শনিবার বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *