যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগাল ও বর্হিবিশ্বে পালিত হবে মহান মাতৃভাষা দিবস !!!

এফটিভি ডেস্কঃ-
তারিখঃ- ২০ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ এবং পুরো বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ দেশ পর্তুগালেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ দূতাবাস অব লিসবনের’ পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান সমূহের। নিম্নে খুবই সংক্ষেপে আপনাদের জন্য তুলে ধরা হলো ঐসব অনুষ্ঠান সমূহের তালিকা ও সময় সূচিঃ-

=> সকাল ০৮ঃ০০ ঘটিকা – দূতাবাস প্রাঙ্গণে মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাস কর্তৃপক্ষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ।
=> সকাল ১০.১৫ ঘটিকা- লিসবনস্থ শহীদ মিনারে আমন্ত্রীত অতিথিদের আগমণ এবং আসন গ্রহণ।
=> সকাল ১০.২০ ঘটিকা- শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
=> সকাল ১০.৪০ ঘটিকা- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন।
=> সকাল ১০.৪২ ঘটিকা- মান্যবর রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্য।
এবং
=> সকাল ১০.৪৫ ঘটিকা- দিবসের তাৎপর্য নিয়ে আমন্ত্রীত অতিথিদের বক্তব্য।

>>>=>> স্থানঃ- ক্যাম্পো দস মার্তিরেস দ্যা পাত্রিয়া, ১১৫০-২২৭, লিসবন।
Campo dos Martires da Patria, 1150-227, Lisbon.

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিসবনের পাশাপাশি পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তো, ভেজা, এবোরা-সহ পর্তুগালের সবগুলো ছোট-বড় শহরেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *