এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২৫ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবি:- ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “ভুল-রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে।”
তিনি আরো বলেছেন যে- “দেশবাসী ভালো করেই জানে যে বহুমাত্রিক সঙ্কটে পর্যুদস্ত বিএনপি এখন জনগণ দ্বারা লাল কার্ড খেয়ে রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে। লাগাতার ভুল-রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে।’
জনাব ওবায়দুল কাদের শুক্রবার সন্ধ্যায় দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। উল্লেখ্য যে- ‘জনাব তারেক রহমান বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথ প্রদর্শক’ বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেন।