এফটিভি ডেস্কঃ-
তারিখ: ১৫ মার্চ ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
চলতি বছর বাংলাদেশের পবিত্র হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উল্লেখ্য যে- বিমানভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
১৫ মার্চ ২০২৩ইং রোজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিক্যাল টিম পাঠানো হয়, সেখানে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির জন্যও সুপারিশ করা হয়।
এছাড়াও হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্ত করা জন্যও সুপারিশ করা হয়।