সরকারের সদিচ্ছা থাকলে জাতিসংঘ দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে: মির্জা ফখরুল

এফটিভি ডেস্কঃ-
তারিখ: ০৮ এপ্রিল ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “সরকার যদি চান জাতিসংঘ দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। কিন্তু এ সরকার সেটা কোনভাবেই হতে দেবেন না।”

তিনি আরো বলেছেন যে- “সরকার যদি চান জাতিসংঘ তা করতে পারবে। কারণ জাতিসংঘের নিয়ম আছে। যদি সরকার না চান, তাহলে তারা তা করতে পারবে না।”

জনাব ফখরুল আরো বলেছেন যে- “স্বাভাবিকভাবেই জাতিসংঘ বাংলাদেশ নিয়ে চিন্তিত রয়েছে। বাংলাদেশে যে গণতন্ত্র ছিল তা চলে গেছে। নির্বাচনের মাধ্যমে ফিরে আসার যেটুকু সম্ভাবনা, সেটুকুও থাকবে না। যদি একইভাবে পুরনো কায়দায় নির্বাচন করে। সে কারণে জাতিসংঘ মনে করে বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। আর তাই তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আগ্রহী। কিন্তু বর্তমান এ সরকার কোনভাবেই দেশে তা হতে দেবেন না।”

০৭ এপ্রিল শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে তিনি দেশের গণমাধ্যমকে এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *