এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ২০ মে ২০২৩ইং রোজ শনিবার।
ছবিঃ সংগৃহীত
গত ১৯ মে ২০২৩ইং রোজ শুক্রবার বাংলাদেশ দূতাবাস অব লিসবনের পক্ষ থেকে ই-পাসপোর্টের বিষয়ে এক নোটিশ প্রকাশ করা হয়েছে। উক্ত নোটিশে বলা হয়েছে যে- “ই-পাসপোর্ট সেবা চালুর বিষয়ে বাংলাদেশ দূতাবাস অব লিসবনের এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ”
দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষর সম্বলিত ঐ নোটিশে আরো বলা হয়েছে যে- “ভবিষ্যতে এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অবশ্যই নোটিশের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে।”